সাতক্ষীরা পৌরসভা
সাতক্ষীরার গুড়পুকুর মেলায় পৌরসভার রাজস্ব ফাঁকি, দৈনিক লাখ লাখ টাকার হরিলুট
সাতক্ষীরার প্রায় ৪০০ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা ঘিরে উঠেছে বিপুল অর্থ আদায়ের অভিযোগ। দোকান বরাদ্দ, দৈনিক ভাড়া, বিদ্যুৎ বিল ও অন্যান্য খরচের নামে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ নেওয়া হচ্ছে। নাগরিক নেতাদের দাবি, মেলায় প্রতিদিন প্রায় ১৫ লাখ টাকা আদায় হচ্ছে। অথচ পৌরসভার মালিকানাধীন শহীদ আব্দুর রাজ্জাক পার্কে মেলা বসানো হলেও কোনো রাজস্ব পায়নি সাতক্ষীরা পৌরসভা। মেলার অর্থ আদায়, ইজারা ও ব্যবস্থাপনায় কারা যুক্ত, তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।